চলতি বছর ৭ ফেব্রুয়ারি মা হয়েছেন শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। তার সন্তানের নাম অ্যারিস হাসান। সন্তান জন্মের তিন সপ্তাহের মধ্যে ১১ কেজি ওজন কমিয়েছেন এ মডেল ও অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুকে লাইভে এমনটাই বলেছেন পিয়া।
তিনি বলেন, আমার সি-সেকশনের (সিজার) মাধ্যমে ডেলিভারি হয়েছে। আমার ইচ্ছা ছিল নরমাল ডেলিভারির কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়নি। সিজার হলে ছয় সপ্তাহের আগে জিমে যাওয়া একেবারেরই মানা। আমি ৩ সপ্তাহের মধ্যে ১১ কেজি ওজন কমিয়েছি। ডায়ের্ট চার্ট মেনে চলতে হয়েছে।
পিয়া আরো বলেন, যারা মা হতে যাচ্ছেন তারা ওজন নিয়ে চিন্তা না করে সময়টাকে উপভোগ করতে পারেন। কতটুকু খাবার খেলে আপনার শরীরের জন্য উপযোগী হবে সে চিন্তা রাখা জরুরি। এটা করতে পারলেই প্রোপ্রার শেপে চলে এসেছেন। সারাদিন না খেয়ে ডায়টেশিয়ান বা ডায়েট চার্ট মেনে চলতে পারেন।
সন্তান জন্মের তিন সপ্তাহ পর তাকে প্রকাশ্যে এনেছেন পিয়া জান্নাতুল। গত বৃস্পতিবার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পিয়া। মঞ্চে ছিলেন তিনি, আর অ্যারিস ছিল দর্শক সারিতে। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন পিয়া নিজেই।
২০১৪ সালে পূর্বপরিচিত ফারুক হাসান সামীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পিয়া জান্নাতুল। সন্তান নেওয়ার জন্য ২০২০ সালটি ছিল তার পছন্দ। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পিয়া। গত বছর অক্টোবরে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন এ অভিনেত্রী।
