সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে তেতলী ইউনিয়ন থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দক্ষিণ সুরমা থানাধীন তেতলী ইউনিয়নের তেতলীর দারোগা বাড়ীর রাস্তার পয়েন্টের বিপরীতে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: লোকমান হোসাইন, এএসআই মো: মোস্তফা কামাল, এএসআই খোকন মনি দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলিয়ে সুয়েব মিয়া (২০) নামের এক কতিপয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ওই কতিপয় মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ও সিলেট-থ-১১-৭৪৮৩ নম্বারের একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের চেরাগী গ্রামের ফারুক মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত সুয়েব ও পলাতক আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৭, তারিখ-০৯/০৩/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।

ইয়াবা-সিএনজি সহ মাদক ব্যবসায়ী সুয়েব মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।