সিলেটের খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদ (২২) হত্যা মামলার প্রধান আসামী রাব্বিকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) রাতে শাহপরাণ থানা পুলিশ নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুরলব দিঘী গ্রামের আশুদুন বাড়ির বাবুল মিয়ার পুত্র। বর্তমানে রাব্বি খাদিম বিআইডিসি এলাকাস্থ শান্তিবাগে বসবাস করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম হত্যা মামলার প্রধান আসামী রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় রাব্বিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাতে শাহপরাণ থানায় নাঈমের মা জাহানারা বেগম বাদী হয়ে নাঈমের বন্ধু সবুজ, রাব্বি, জুনেদসহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের আগেই বুধবার বিকেলে নাঈমের বন্ধু দেলোয়ার হোসেন সবুজকে শাহপরাণ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

২১ জানুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুবজকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন সবুজ (২২) সিলেটের গোয়াইনাঘাট উপজেলার ফতেহপুরের বড়নগর গুলনি চা বাগানের লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে শাহপরাণ এলাকার চামেলীবাগে বসবাস করেন।

নাঈম হত্যা মামলায় নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকার ৪৬ নং বাসার বাসিন্দা হেবল ফুলিয়ার ছেলে প্রিন্স হিমেল (১৬) ও একই এলাকার পুষ্পায়ন ১৩/১-এর বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ অলি আহমদ (১৭)।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৪