সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী বাবুল মিয়াকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। সোমবার (১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের আসর আলীর পুত্র।

র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন কেশবপুর বাজারে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষন মামলার এজাহারভূক্ত পলাতক আসামী বাবুল মিয়াকে গ্রেফতার করে|

গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেটের জালালাবাদ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০২