সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বিপুল পরিমান ভারতীয় পাতারবিড়ি ও বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) এগুলো উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, রবিবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন হাজীগঞ্জ এলাকা হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৮ লাখ ১২ হাজার পিস পাতারবিড়ি ও ১৭ হাজার পিস উল্লিখিত মালামাল বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল জব্দ করে কাষ্টমস্ ও ভ্যাট কমিশনারের অফিস প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০১
