সিলেটের ওসমানীনগর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, সুফিয়ান আহমেদ নেপুর (৩৮)। সে সিলেটের ওসমানীনগর থানার ইব্রাহিমপুর গ্রামের ইরশাদ আহমেদের পুত্র।
র্যাব জানায়, রবিবার সকাল পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,(সদর কোম্পানী) এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম এর নেতৃতে, মেজর শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ,এএসপি আফসান-আল-আলম এর সহযোগীতায় একটি আভিযানিক দল সিলেট জেলার ওসমানীনগর থানাধীন শাদীপুর ইউনিয়ন ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার ও জব্দ করে মাদক ব্যবসায়ী সুফিয়ান আহমেদ নেপুরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮
