গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২১ইং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেটক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ভাটারা ইউনিয়নের হোসেনপুর গ্রামস্থ ঢাকা টু সিলেট রেল-রাস্তার পাশে হোসেনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জসিম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে প্রতারক ও নিজেকে বাংলাদেশ নৌ-বাহিনীর একজন অফিসার হিসেবে পরিচয় প্রদানকারী আব্দুল সামাদ (৩৩), পিতাঃ মোঃআব্দুল শহীদ, সাং- মাইজগ্রাম, থানাঃ ফেঞ্চুগঞ্জ, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে।

এ সময় তার নিকট হতে নৌবাহিনীর ভূয়া আইডিকার্ড, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।