সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফেরীঘাটস্থ লিটন মিয়ার কলোনীর বারান্দার সামনে থেকে জুয়া খেলার দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- খায়রুল ইসলাম (৪০), আকবর আলী (২৬), আফাজ উদ্দিন (৩০) ও মো. জামাল (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
দৈনিক বাংলাদেশ মিডিয়া্/এসআরসি-২৫