সিলেটের ফেঞ্চুগঞ্জে ৩ ব্যবসা-প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তাদেরকে এই টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯’ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা হতে বিকেল আড়াই টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম (মোঃ আমিরুল ইসলামসহ পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট) এর নেতৃত্বে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়্ এ সময় কুশিয়ারা ফুডস্্কে ১ লক্ষ টাকা, সৌদিয়া বেকারী এন্ড কোংকে ৫০ হাজার টাকা ও এশিয়া ফুডস্কে ১ লক্ষ টাকাসহ সর্বমোট আড়াই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪
