সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সবুজ সিলেট’র আলোকচিত্রী ও সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. করিম মিয়া।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় বরইকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামের করিমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। r

আহত করিম সুনামপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

হামলার শিকার আহত করিম জানান, তার প্রতিবেশি প্রতিপক্ষের লোকজন ভুমি বিরোধের জের ধরে তার উপর হামলা চালায়। তিনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীণ রয়েছেন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিজ্ঞপ্তি।