সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়েজ আহমেদকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০০৩ সালে বিশ্বনাথ থানায় দায়েরকৃত অস্ত্র মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার মৃত তঞ্জব আলীর ছেলে ফয়েজ আহমেদকে সিলেট শহরের কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
