সুনামগঞ্জ থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত রবিবার দুপুর ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, সেলিম মির্জা (২৫)। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বুড়–মপুর গ্রামের জমির আলীর পুত্র।

র‌্যাব জানায়, রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃতে একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনাকালীন সময়ে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে Redme কোম্পানীর একটি স্মার্ট ফোন, যাহার মডেল নং- realmec-11  এবং ১টি সিম কার্ড জব্দসহ পেশাদার মোবাইল ছিনতাইকারী সেলিম মির্জাকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসবি আফসান-আল-আলম জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২