সিলেটের খাদিমপাড়া এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী হোসেন আহম্মদ রিপনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে।

গ্রেফতারকৃত রিপন গোলাপগঞ্জ ধানার রনিকাইল গ্রামের আছির আলীর পুত্র। শনিবার (২০ ফেব্রুয়ারি) শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি আফসান আল আলম। তিনি জানান, গোপন তথ্যে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবাসহ রিপনকে গ্রেফতার করেছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়াি/এসআরসি-২০