সুনামগঞ্জে ৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছা: আম্বিয়া (৩৫) সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার শিমুলবাগ এলাকার ধনপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
র্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতের্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানার শিমুলবাগ ইউপি রধনপুর গ্রামস্থ আব্দুল মোছাব্বির (সাবেক মেম্বার) এর বাড়ির সামনের পাকা রাস্তার উপর আভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী মোছাঃ আম্বিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯
