সিলেট নগরীর ৫টি ব্যবসা-প্রতিষ্ঠানকে সোয়া ১ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথভাবে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, বুধবার দুপুর ১২ টা হতে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি আফসান আল অলম এবং শ্যামল পুরকায়স্থ,সহকারী পরিচালক (মট্রো),জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেট এর নেতৃত্বে এসএমপি কোতোয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এ সময় সিসনস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে’কে ১০ হাজার টাকা ও ক্রিমো ক্যাফি’কে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, একইদিন বেলা ১১টা হতে বিকেল পৌনে ৩ টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর নেতৃত্বে এসএমপি কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় স্টেশন রোড ভার্থখলা শাহজালাল স্পেশালফুডস্কে ২৫ হাজার টাকা, আখালিয়া নয়াবাজার ইউরো ফুডস্কে ৬০ হাজার টাকা ও কুমারগাও বাসষ্ট্যান্ড থ্রিস্টারকে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক অভিযানের জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮