সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরিমান অবৈধ পাতার বিড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের কানাইঘাট থানার নয়াখল গ্রামের সাজিদ আহমেদের পুত্র রুহুল (২৩) ও একই থানার নয়াগ্রামের ইসমাইল আলীর পুত্র মঈনুল ইসলামের পুত্র (২৫)।

র‌্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃতে ¡সিলেট জেলার কানাইঘাট থানার উত্তর রায়ঘর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুহুল ও মঈনুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ লক্ষ ৭৭ হাজার পিস পাতার বিড়ি উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওববাই।

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৩