এবারের একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলা একাডেমির একটি সূত্র বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
করোনা পরিস্থিতির কারণে বইমেলা অনলাইনে হবে কি-না এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ১৮ মার্চ থেকে বইমেলা শুরুর ঘোষণা দেয়া হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।
