আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি জিম করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর তার হার্টে ব্লক ধরা পড়লে স্টেন বসানো হয়। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন। ৭ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার বেহালার বাড়িতে পর্যবেক্ষণে ছিলেন।
পরিবার সূত্রের খবর, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন। কিন্তু আজ বুধবার দুপুরে সেটা প্রকট আকার ধারণ করে।
