মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজারে ভূমি ও গৃহহীন ৫শত ৪২টি পরিবারের জন্য ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবা উর রহমান,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুনুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মল্লিকা দে,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এই প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম,টয়লেট,রান্নাঘর, ও একটি বারান্দা।
