ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

কলমাকান্দায় ঘর পাচ্ছে ১০১ পরিবার,মুজিববর্ষ উপলক্ষে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   ৩১৭ বার পঠিত
কলমাকান্দায় ঘর পাচ্ছে ১০১ পরিবার,মুজিববর্ষ উপলক্ষে

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে নেত্রকোনার কলমাকান্দায় গৃহহীন ও ভূমিহীন ১০১ পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় ১০১টি সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। রঙিন টিনের ছাউনি দ্বারা নির্মিত ১৯ দশমিক ৬ ফুট বাই ২২ ফুটের ওই সব সেমিপাকা ঘরে রয়েছে দুইটি বেড রুম, বারান্দা, টয়লেট ও কিচেন।

উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে কলমাকান্দা সদর ইউনিয়নে ১৫টি, নাজিরপুর ইউনিয়নে ২টি, পোগলা ইউনিয়নে ২টি, বড়খাপন ইউনিয়নে ১৮টি, খারনৈ ইউনিয়নে ১৭টি, লেংগুরা ইউনিয়নে ১৭টি, কৈলাটী ইউনিয়নে ১৩টি ও রংছাতি ইউনিয়নে ১৭টি। ১ লাখ ৭১ হাজার টাকা করে প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে। ওই সকল ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এখন হস্তান্তরের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কলমাকান্দা উপজেলায় দেয়া ১০১টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এসব গৃহের হস্তান্তর সনদ ও তালিকা প্রস্তুত রয়েছে। ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa