অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের বাবা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তার বাবা নাজিমউদ্দিন আহাম্মেদ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে সবার কাছে বাবার আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন জয়।

জয়ের বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

জয়ের পারিবারিকসূত্র থেকে জানা যায়, নাজিম উদ্দিন আহাম্মেদের নামাজে জানাজা বৃহস্পতিবার বা’দ যোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বনানীস্থ কবরস্থানে দাফন করা হবে তাকে।