তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, গণতন্ত্রের তথাকথিত সূতিকাগার যুক্তরাষ্ট্রের এ পরিস্থিতিতিতে মানবজাতি ব্যথিত। এ ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জা। মার্কিন কংগ্রেসে (ক্যাপিটল হিল) ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এরদোগান এসব কথা বলেন।

শুক্রবার ইস্তান্বুলে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের গেজি রায়ট আর যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রশাসন সম্পূর্ণ ভিন্ন রকমের উল্লেখ করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একই ধরনের। আমি আশা করি, ট্রাম্পের বিবৃতি অনুযায়ী, মি. বাইডেন সুন্দরভাবে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এরদোগান আশা করেন তারা দ্রুত মর্মান্তিক পরিস্থিতি থেকে শোক কাটিয়ে উঠবেন।

সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশ কাতার থেকে অবরোধ প্রত্যাহার করায় সন্তুষ্ট প্রকাশ করে এরদোগান বলেন, তাদের সম্পর্ক পুনঃস্থাপন খুবই লাভজনক হবে। সূত্র: এএফপি ও ডেইলি সাবাহ