সিলেট মহানগর গোয়েন্দা কার্যালয়ে টি-কর্ণার-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) টি-কর্ণার টির শুভ উদ্বোধন করা হয়।

জানা যায়, সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের একটি কক্ষে অফিসার ও ফোর্সদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষে এই টি-কর্ণারের সু-ব্যবস্থা করা হয়েছে। সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টি-কর্ণারে বিনামূল্যে চা পান করতে পারবেন।

সাম্প্রতিক করোনা ভাইরাসের কথা বিবেচনায় মহানগর গোয়েন্দা বিভাগের অফিসার ও ফোর্সদের জন্য এই সু-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগের অনুকূলে ২টি মাইক্রোবাস প্রদান করেন, যা মহানগর গোয়েন্দা বিভাগের অফিসার ও ফোর্সদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দায়িত্ব পালনে মহানগর গোয়েন্দা বিভাগ অনেক গতিশীল হয়েছে।