মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের সজল দাশের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার (৩ জানুয়ারি) সদর উপজেলার ভূজবল গ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৭ ডিসেম্বর বাড়ি ফেরার পথে সজলের ওপর হামলা চালায় গোপাল দাশ ও তার ৬ সহযোগী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সজল দাশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোপাল দাশ, পংকজ দাশ, গৌতম দাশ, তনজয় দাশ ও ঝুলন দাশ। তবে দুলাল দাশ এবং রস দাশকে এখনো গ্রেফতার করা সম্ভব হয় নি।

এ সময় ইউপি সদস্য শামীম, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি তানভীর আহমদ শিপু, নিহত সজলের বড় ভাই শান্ত দাশসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা, সজল দাশকে হত্যার নিন্দা জানান।