সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তারের মা ফজিরা বিবি (৮৫) এর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া শাহী ইদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাযার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার ৪র্থ ছেলে জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আক্তারুজ্জামান আক্তার। জানাযার নামাজ পড়ান হবিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন মিছবাহ।

জানাযায় বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের মধ্যে, উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার মেয়র আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আমজাদ আলী শফিক, হবিবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হাজি সমছু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহীম শাহিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম পীর জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাংবাদিক সানোয়ার হাসান চুনু, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বপন, সাবেক যুব বিষয় সম্পাদক সাহেদ আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল হোসেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য ছাদেকুর রহমান সাদেক, সুনামগঞ্জ জেলা জাপা নেতা আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি সোহেল আমীন, নজরুল ইসলাম হিরা মাষ্টার, সমাজসেবক আব্দুল আজিজ, বিএনপি নেতা শামসুল ইসলাম, বিএনপি নেতা তকবুর আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা শামীনূর রহমান শামীম, দিলোওয়ার হোসেন, সুহেল আমীন, কামাল আহমদ, আলাল হোসেন, আব্দুল ওয়াহাব, জাহেদ আহমদ, হাসপাতাল এলাকার সমাজকর্মী, পৌর যুবদল নেতা শাহিন আহমদ, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তালুকদারসহ হাজারো জনতা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়–স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।