সুনামগঞ্জের জগন্নাথপুরে শিরিন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শান্তিপুর্ণ হওয়ায় পরিকল্পনামন্ত্রী, প্রসাশন, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সেন্টারের মালিক শিরিনা বেগম শিরিন।

শিরিন বলেন, কিছুদিন ধরে একটি সঙ্গবদ্ধ চক্র এ ব্যাবসা প্রতিষ্ঠানের উপর হামলা মামলাসহ নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে।

নিরুপায় হয়ে দলীয় নেতা কর্মীকে অবগত করে আইনের দ্বারস্থ হওয়ায় প্রসাশনের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগীতায় এখন প্রতিষ্ঠানটি সুন্দর সুশৃঙ্খল ভাবে সেন্টারের কার্যক্রম চলায় আবার ও সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন গাড়ীপার্কি এর সু-ব্যবস্হা সম্বলিত গায়েহলুদ, জন্মদিন, ওলীমা, বিয়ের অনুষ্ঠান, সভা-সমাবেশসহ যাবতীয় অনুষ্ঠান উন্নত মানের সুন্দর সুশৃঙ্খলভাবে সার্ভিস দিতে সকলের সহযোগিতা কামনা করেন।