বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার সদর থানার কালিপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে ইয়াবা ৫০০ পিস জব্দসহ মাদক কারবারি জাহাঙ্গীর আলাম(২৬), পিতা- রাশেদ হোসেন, সাং- কালিপুর, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ’কে আটক করেন। জব্দকৃত আলামতসহ মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সিলেট জেলার কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী এলাকা থেকে ১টি বিদেশি রিভলবার, বিদেশি এয়ার পিস্তল ১টি, রিভলবারের গুলি ৪ রাউন্ড, এয়ার পিস্তলের গুলি ৮১ রাউন্ড জব্দসহ মো. বিল্লাল হোসেন (৩৬), পিতা- হাজী আব্দুল মনাফ, সাং- উত্তর কলাবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অস্ত্র কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
