সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে মোবাইলে ওয়াজ শোনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন আলেয়া বেগম (৩২)তেরাফুল বেগম(৩০) আব্দুর রহিম (১৮) আহতদের মধ্যে তেরাফুল ও আলেয়া বেগমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় আলেয়া বেগম বাদি হয়ে কলোনির মালিক আফিজ উদ্দিন প্রধান আসামি করে ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামে আফিজউদ্দিনের কলোনিতে। অভিযোগে প্রকাশ, দীর্ঘ দিন ধরে এই কলোনিতে ভাড়াটে হিসেবে বসবাস করে দিন মজুরি করে তাদের জীবিকা চলছিল। কলোনির মালিক আফিজ উদ্দিন একজন নারী লোভী, লম্পট চরিত্রের লোক। প্রায় সময়েই তেরাফুল বেগমকে খারাপ কাজ করার জন্য নানাভাবে কু-প্রস্তাবসহ ফুসলাইত। এতে আমার বোন রাজী না হইয়া আমাকে জানালে,আফিজ উদ্দিন ক্ষীপ্ত হইয়া সাগর কে আমাদের পিছু লেলিয়ে দেয়। সাগর আমাদেরকে নানাভাবে উত্যক্ত করত, সাগর মিয়া একজন নেশাখোর লম্পট চরিত্রের লোক।
সোমবার দিবাগত রাত ১১টায় আলেয়া বেগমের রুমে মোবাইলে ওয়াজ শোনছিলেন। পাশের রুমে থাকা সাগর মিয়া আলেয়া বেগমকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে আলেয়া বেগম তার প্রতিবাদ করলে, সাগর মিয়া আলেয়ার রুমে প্রবেশ করে আলেয়া বেগমকে মারপিট শুরু করে।
ঐ সময় তার বোন চেরাফুল বেগম আসিলে আসামি সাগর মিয়া কাঠের রোল দিয়া সজোরে আঘাত করিলে তার বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানান, একটি অসহায় হতদরিদ্র পরিবারের উপর হামলার ঘটনায় এলাকায় তিব্রনিন্দার ঝর বইছে।
