প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক মুজিববর্ষে মৌলভীবাজার জেলার সকল গৃহহীনকে গৃহ প্রদানের নিমিত্তে নির্মাণাধীন গৃহের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেছেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি ও গৃহহীনদের গৃহনির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় সংসদ সদস্য মোঃ নেছার আহমদ এবং জেলা প্রশাসক গৃহনির্মাণ কাজের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সংসদ সদস্য নির্মাণাধীন গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।