ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াটস হাউস সূত্রে এ কথা জানা গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডেরে বলেন, বৃহস্পতিবার ট্রাম্প ও ম্যাক্রোঁ কথা বলেছেন। এ সময়ে ট্রাম্প ম্যাক্রোঁর দ্রুত সুস্থতা কামনা এবং তিনি যেন তাড়াতাড়িই কাজে ফিরতে পারেন সে শুভকামনা জানিয়েছেন।
এ ছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, তার পরিবার ও ফরাসি জনগণকে ক্রিসমাসের শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আইসোলেশনে রয়েছেন।
