ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

কুয়েতে এই প্রথম বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   ৩২০ বার পঠিত
কুয়েতে এই প্রথম বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান

বিদেশের মাটিতে দেশের মান উজ্জ্বল করতে কুয়েতে বাংলাদেশি তরুণরা স্বেচ্ছায় রক্তদান করেন। ভারত, পাকিস্তান ও মিসরসহ অন্য দেশের নাগরিকদের পাশাপাশি কুয়েতে এই প্রথম বাংলাদেশি তরুণরা স্বেচ্ছায় রক্তদান করেছেন।

১৬ ডিসেম্বর ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েত প্রবাসী পেইজের উদ্যোগে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ৬টায় পর্যন্ত দেশটির জাবরিয়া কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ওই স্বেচ্ছায় রক্তদান করা হয়। শুক্রবার ছুটির দিন থাকায় এবং অনেকেই ডিউটি শেষে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন স্বেচ্ছায় রক্তদান করেন।

কুয়েতে সাময়িা এলাকা থেকে আসা রানা মজলিস বলেন, দেশে আমার অনেক বন্ধুদের দেখেছি রক্তদান করতে। তাদের দেখে আমার উৎসাহ ছিল, ভয়ও কাজ করছিল। কিন্তু রক্ত দেয়ার পর ভয় কেটে গেছে। এখন বিষয়টি একদম সাধারণ মনে হচ্ছে।

কুয়েত প্রবাসী পেইজের এডিমন বলেন, অন্য দেশের নাগরিকরা কোন অন্যায় বা অপরাধ করলে এশিয়া নাগরিক বলে বিভিন্ন মিডিয়ার প্রচার হয় কিন্ত কোন বাংলাদেশি অন্যায় বা অপরাধ করলে বাংলাদেশি উল্লেখ করা হয়।

স্থানীয়রা বাংলাদেশিদের অন্য দেশের চেয়ে খারাপ মনে করে, তাই আমরা বন্ধুরা মিলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্যোগ নিলাম। এতে কিছুটা হতে দেশের সুনাম বৃদ্ধি পাবে এবং অন্যরাও এগিয়ে আসবেন স্বেচ্ছায় রক্তদান করতে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa