সিলেটে দক্ষিণ কুশিঘাট ‘সানরাইজ স্পোর্টিং ক্লাব’র কতৃক আয়োজিত ৩য় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে হিমেল-আরিফ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজন-জাবেদ জুটি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বালুর মাঠে রাজন-জাবেদ ও হিমেল-আরিফ জুটির মাঝে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি আব্দুস সত্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ-এর পরিচালক ও সিলেট মহানগর যুবলীগ-এর সাধারণ সম্পাদক মুশফিক জয়গীরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা-কোম্পানী-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় পার্টির নেতা মোঃ আলী হোসেন সরকার, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক শাহ্ আলম, সিলপ্রাফ প্রিন্টারস্-এর প্রোপাইটর শাহ্ বদরুজ্জামান বদরুল, সিলেট জেলার ২৭নং ওয়ার্ড যুবলীগ-এর সভাপতি গুলজার আহমদ জগলু।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দল রাজন-জাবেদ জুটি ও রানার্সআপ দল হিমেল-আরিফ জুটির মাঝে অতিথিগণ পুরস্কার তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আব্দুস সামাদ, দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংস্থা-এর সভাপতি সোহেল আহমদ, কামনা লাইট হাউজ-এর প্রোপাইটর নাজমুল হোসেন বাদলসহ প্রমুখ।
