‘সততা-একতা-সেবা’র সমন্বয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে অরাজনৈতিক প্রবাসী জনসেবামূলক সংগঠন ‘উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব’র অভিষেক ও কর্মহীন অসহায়দের মধ্যে রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সিলেট নগরীর মিরাবাজার হোটেল সুপ্রিমে শুক্রবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা আহব্বায়ক মিসবা উদ্দিন চৌধুরী (স্বপন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সিলেট মহানগর দায়রা জজ আদালত-এর পাবলিক প্রসিকিউটর নওসাদ আহমদ চৌধুরী, শাহ মোঃ মোসাহিদ আলী (সাবেক বিভাগীয় স্পেশাল জজ আদালত) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দায়রা জজ আদালত-এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে প্রবাস থেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা কামনা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা কবির আহমেদ শামীম।
উক্ত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে একটি স্কুলে ৫০ হাজার টাকা অনুদান এবং ৪ জন কর্মহীন গরীব অসহায়দের মাঝে ৪টি রিক্সা বিতরণ করেন সংগঠনটি। পরবর্তীতে এই সংগঠনটি আরো ৫০টি রিক্সা বিতরণ করবেন বলে আশা ব্যক্ত করেন।
