সিলেট নগরীর লালদিঘীরপাড়ে জমকালো আয়োজনের মধ্যদিয়েে ওয়েলী ব্রান্ডের একমাত্র শো-রুম ‘কামনা ফ্যাশন হাউজ’র শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলার প্রাণকেন্দ্র লালদিঘীরপাড় নতুন মার্কেটে ‘কামনা ফ্যাশন হাউজ’ নামে প্রতিষ্ঠানটির ফিতা কেটে শো-রুমের শুভ উদ্বোধন করেন আগত অতিথি বৃন্দ।

শো-রুমের স্বত্তাধীকারি নাজমুল হোসাইন বাদল পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট শামিমাবাদ জামে মসজিদ’র ইমাম ও খতিব এবং সিলেট মাদরাসায়ে দারুল কুরআন লতিফিয়া’র পরিচালক মাওলানা নো’মান আহমদ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘মা-কোম্পানী’র চেয়ারম্যান ও ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উপশহর শাহজালাল দারুসসুন্নাত মাদরাসা’র প্রিন্সিপাল ও লালদিঘীরপাড় জামে মসজিদ’র ইমাম মাওলানা মোঃ নূরুল ইসলাম সেলিম সহ প্রমুখ।