মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় পার্টির সিলেট জেলা নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দগণ।
সিলেট জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য একটি র্যালিতে নেতাকর্মীদের নিয়ে ‘মা-কোম্পানী’র প্রতিষ্ঠাতা ও ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী হোসেন সরকার’র নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় পার্টির নেতা মোঃ আলী হোসেন সরকার- দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে যেসব বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের বিজয়কে অনিবার্য করে তুলেছিল বিজয় দিবসে তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন মহান বিজয় দিবস। মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাঁথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
জাপা নেতা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতি তার বহু কাঙ্খিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। সেই সঙ্গে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। এর ফলে বিশ্বের মানচিত্রে একটি গর্বিত জাতি হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাঁথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বিজয়ের চার দশক পার হলেও মুক্তিযুদ্ধের লক্ষ্য পরিপূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি প্রত্যাশা করেন, বিজয় দিবসের এবারের শপথ হোক সবধরনের হানাহানি ও বৈরিতা বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করবে। বিজয়ী জাতি কখনই পরাভব মানে না। বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় যুব সংহতি’র সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও দৌল্লা মিয়া, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক শাহ আলম, সিলেট জেলা জাতীয় যুব সংহতি’র সাধারণ সম্পাদক মোঃ আশিক মিয়া, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি আব্দুল মালেক, হোসেন আহমদ, দেলোয়ার হোসেন ও রাজদ্বীপ কোম্পানী’র চেয়ারম্যান দিবাকর দেবনাথ, ফারুক মিয়া সহ প্রমুখ।
