বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের পক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

এছাড়া জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে মৌলভীবাজার সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।