মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার কর্তৃক শিশুদের নিয়ে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্পলিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভানেত্রী কবিতা ইয়াসমীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা ওজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

মৌলভীবাজার লেডিস ক্লাবের সদস্যগণ, প্রতিযোগিতায অংশগ্রহণকারী বিজয়ীদের অভিভাবকগণ,অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীএবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।