মহান বিজয় দিবস উপলক্ষে গোয়াইনঘাটের ৮নং তোয়াকুল ইউনিয়নবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, তরুণ প্রজন্মের অহংকার, সমাজ সেবক- শিক্ষানুরাগী, ৮ নং তোয়াকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আশরাফুল ইসলাম ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয়ের ৪৯ বছর অতিক্রম করেছে আমার প্রিয় মাতৃভূমি কিন্তু আজও আমরা তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে সমাজকে বদলাতে পারিনি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে পারিনি।এখনই সময় প্রতিযোগিতার বিশ্বে আমাদের ঠিকে থাকতে হলে তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

তিনি মহান মুক্তিযুদের শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে, প্রিয় মাতৃভূমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

ইউনিয়নবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে পরিবর্তনের পক্ষে কাজ করার আহবান জানান।