মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংগঠন ইউনির্ভাসেল ইয়থ ফোরাম এর উদ্যোগে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে শতাধিক গরীব দুঃস্থদের মাঝে এসব কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইমরান আজিজ সভাপতিত্ব করেন,পৃষ্ঠপোষক সোহাইল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, ইয়থ ফোরামের সেক্রেটারি সাহাদৎ হোসেন খাঁন, পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা মিছবাহ উদ্দিন জোবায়ের প্রমুখ।
