মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সহ দেশবাসীকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

এক শুভেচ্ছা বার্তায় আলম খান মুক্তি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ তেইশ বছর রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে।

আমি দৃঢ় ভাবে বলতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশ আওয়ামী লীগের কারনেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ নামক একটা দেশ পেয়েছি।

তিনি আরো বলেন, বিজয় দিবসে আমি সকল ভাষা শহীদ এবং ১৯৭১ সালের সকল মুক্তিযুদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সিলেট জেলার সকল মানুষকে শুভেচ্ছা জানাই। করোনার এই পরিস্থিতিতে সবাই বাসায় নিরাপদ থেকে সকল মুক্তিযুদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে যে উন্নয়ন অগ্রগতি হচ্ছে তা ইতিহাস স্বাক্ষী।

যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পদ্মা সেতুর কথা শুনে আমার নেত্রী শেখ হাসিনা তা সম্ভব করে দেখিয়েছেন। আজ তা দৃশ্যমান। এটাই হলো শেখ হাসিনা। সবাই শেখ হাসিনার প্রতি আস্তা রাখুন তথা বাংলাদেশ আওয়ামীলিগের প্রতি আস্তা রাখুন।