রাজবাড়ীতে এগার বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সারমিন নিগার এ রায় দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চর শিবরামপুর এলাকার আফজাল মোল্লার ছেলে মিলন মোল্লা ও একই এলাকার আয়নাল প্রামানিকের ছেলে রেজাউল প্রামাণিক।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উমা সেন জানান, গত ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি নির্যাতিত ওই মেয়েটি বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গেলে তাকে মিলন মোল্লা ও রেজাউল প্রামাণিক পর্যায়ক্রমে ধর্ষণ করে।
পরদিন মেয়েটি অসুস্থ হয়ে পরলে মেয়েটি মায়ের কাছে ঘটনার কথা প্রকাশ করে। ওইদিনই তার মা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে ওই দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
