প্রতিটি মানুষ ছোট বেলার স্বপ্ন বুকে নিয়ে বড় হয়ে সেই স্বপ্ন পূরণ করেন। সুরাইয়া আক্তার ইথিকা, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হবেন। আজ তার স্বপ্ন পূরণের পালা।
ফটো শুট এর মাধ্যমে মিডিয়া জগতে পা রেখে ইতিমধ্যে বেশ সারা ফেলেছেন মিডিয়া জগতে, শুধু তাই নয় গতবছর কিছু শর্টফিল্মের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি সুরাইয়া আক্তার ইথিকার তার পর আর পিছনে তাকাতে হয় নাই এই মডেলও অভিনেত্রীর এবিষয় ইথিকার সাথে কথা বললে তিনি জানান, আমি সপ্তম শ্রেনীতে পড়াকালীন একটি ভিডিওতে কাজ করি বন্ধুদের সাথে। তখনি আমার অনেক অনুভুতির সৃষ্টি হয়। যদিও ভিডিওটি প্রকাশ করা হয়নি পারিবারিক শাসনের মুখোমুখি হতে হবে বলে। এই বুকে স্বপ্ন নিয়ে চলতে থাকি বড় হয়ে আমি বাংলাদের মডেলও অভিনেত্রী হবো।
গতবছর আমার এক বান্ধবীর মাধ্যমে একটি ফটোশুট করলাম নিজ উদ্যোগে। তারপর বেশ কয়েকজন ফটোগ্রাফাররের কাছে ছবি তোলা হয় আমার। তাদের মধ্যে অন্যতম রাহুল চৌধুরি লুনা। যে ফটোশুটগুলোর কারণে আমার যোগ্যতা ধীরে ধীরে প্রকাশ পায়।
ফটোশুট করা ছবি গুলো যখন আমি ফেসবুকে ছাড়লাম তখন থেকে, অনেক অফার আসতে শুরু করে। বিভিন্ন ফটোশুট ও প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা ড্রেসের ফটোশুটের জন্যে। আমি বেশ কয়েকটা শর্টফিল্ম এ কাজও করেছি তা অনেক ভালো হয়েছে। আমি সকল দর্শক দের কাছে দোয়া চাই সব সময় যেনো ভালো থাকি এবং ভাল ভাল কাজ উপহার দিতে পারি তার জন্য।
