শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে সিলেট মহানগর যুবলীগ। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্রাস্থ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির নেতৃত্বে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্পন শেষে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন,আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে।
এসময় তিনি আরো বলেন, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী।
