শেখ বোরহান (রহঃ) উদ্দিন সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার কর্তৃক শুক্রবার (১১ ডিসেম্বর) সৈয়দ শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজার এর একাদশ শ্রেণীর একজন অসহায় মেধাবী শিক্ষার্থীকে বেরিরপাড়স্থ স্টাডি সলিউশনের অফিসে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লেখক, কলামিষ্ট ও গবেষক আবু তাহের, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, অর্থ সচিব নাজমুল হোসাইন, সমাজ কল্যাণ সচিব এম জুনেদ আহমদ, দপ্তর সচিব সিরাজুল হাসান, এনটিভির ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরী, নির্বাহী পরিচালক শাহরিয়ার খাঁন সাকিব, আদনান ইমন।
শেখ বোরহান উদ্দিন সোসাইটি বিআইএস মৌলভীবাজার সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। তার অংশ হিসেবে এই মেধাবী শিক্ষার্থীকে তার পড়ালেখা চালিয়ে যেতে এই সহায়তা প্রদান করা হয়।
