বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি সাত লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৬৯২ জনের।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লাখ ৩০ হাজার ৮৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে রেকর্ড প্রায় তিন হাজার মানুষ। একই সময়ে শনাক্ত হয়েছে প্রায় পাঁচ লাখ। করোনায় ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যেমন সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র; তেমনি সুস্থ হয়ে ওঠার দিক দিয়েও শীর্ষে রয়েছে দেশটি।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও আর্জেন্টিনা।
