সিলেট জেলার কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোতোয়ালী থানার কাষ্টঘর দুর্জয় হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে ৪৮৩ পিস ইয়াবা জব্দসহ আসামী রাঙ্গা লাল (৩২)’কে আটক করে র্যাব-৯।
আসামি রাঙ্গা লাল সিলেট জেলার কোতোয়ালী থানাধীন কাষ্টঘর এলাকার মৃত রং লাল’র ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন আম্বারখানা এলাকা থেকে অপহরণ মামলার পলাতক আসামী মোঃ ছইল মিয়া (৩২)’কে আটক করে র্যাব-৯। আটককৃত আসামি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সাচায়ানী এলাকার মজিদ মিয়া’র ছেলে। পরে আসামি ছইল মিয়া’ক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
