মৌলভীবাজারে ৫টি বেকারীতে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল ৯ কমান্ডার আহমেদ নোমান জাকি এর সমন্বয়ে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
অভিযানে দেখা যায় তেলের কড়াইয়ে পাওয়া গেছে তেলাপোকা। কেক ও উৎপাদিত বিস্কুটে মিলেছে মাছি ও পোকা। মিষ্টিতে ব্যবহৃত হচ্ছে বাসি রস। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে রং দিয়ে খাদ্য উৎপাদন করা হচ্ছে।
এসময় সম্রাট বেকারিতে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে। এর দায়ে ওই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। শহরের বড়হাট এলাকায় গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে মেঝেতে তৈরী খাবার রাখা হয়েছে।
এর দায়ে এই প্রতিষ্ঠানটিকেও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে পশ্চিমবাজার এলাকার আল মদিনা বেকারির তৈরী কেক ও ব্রেড এ মাছি ও তেলাপোকা পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া আনন্দ ফুডকে ১ লক্ষ ২০ হাজার টাকা ও স্বাদকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, আমরা আজ ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। ৫টি প্রতিষ্ঠানকে ছয় লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
