ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে এসএমপি ট্রাফিক বিভাগের অভিযানে ১০টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশাসহ আটক ৪৭টি যানবাহন আটক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার ( ৬ই ডিসেম্বর) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই যানবাহন আটক করা হয়।

এছাড়াও ট্রাফিক পক্ষ ২০২০খ্রিঃ উপলক্ষে সিলেট মহানগরী এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ডিউটির পাশাপাশি ৬টি চেকপোস্টের মাধ্যমে ৫৪টি প্রসিকিউশন দাখিল করা হয়।