সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকা থেকে ২ জন মানব পাচারকারিসহ ১৪ জন রোহিঙ্গা’কে আটক করেন র্যাব-৯।
জানা যায়, রবিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় র্যাবের নিকট সংবাদ আসে যে কয়েকজন মানব পাচারকারী বেশকয়জন রোহিঙ্গাকে পাচারের উদেশ্যে এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে র্যাব সংবাদের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে গোয়েন্দা প্রয়োগ করে এবং নিশ্চিত হয় ২ জন মানব পাচারকারী বেশকজন রোহিঙ্গা নিয়ে কদমতলী এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৭টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি চৌকস আভিযানিক দল এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারী ১) সেলিম আহমেদ (৩০) ও সাদেক (২৫)’কে আটক করে র্যাব এবং তাদের হেফাজত থেকে ১৪ জন রোহিঙ্গা যার মধ্যে পুরুষ ৪ জন, নারী ৩ জন ও শিশু ৭ জন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে রোহিঙ্গাদের পাচারের উদেশ্যে তারা এখানে এনেছে এবং পরবর্তীতে ভুয়া কাগজপত্র তৈরী করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। রোহিঙ্গাদের থেকে বেশ কয়েকটি আডিকার্ড পাওয়া গেছে যা ইউএনএইচসিআর এর প্রদত্ত।
আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় রোহিঙ্গাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
