ভারতের হয়ে একদিনের ক্রিকেটে কোনো সিরিজে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এই নিয়ে টানা ৮ বছর। আর সেটাও এলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলেই।

চলতি বছরের ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৯ করেছিলেন রোহিত। যা এবার এই ফরম্যাটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বাধিক স্কোর। দ্বিতীয় সর্বাধিক রান হল হার্দিক পাণ্ডিয়ার ৯২। বুধবার (২ ডিসেম্বর) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে এসেছে।

২০১৩ সালে রোহিতের ২০৯ ছিল কোনও ভারতীয়ের এই ফরম্যাটে সর্বাধিক স্কোর। তারপর থেকে হিটম্যানের সর্বাধিক স্কোরগুলো এমন- ২০১৪ সালে ২৬৪, ২০১৫ সালে ১৫০, ২০১৬ সালে অপরাজিত ১৭১, ২০১৭ সালে অপরাজিত ২০৮, ২০১৮ সালে ১৫২, ২০১৯ সালে ১৫৯ ও ২০২০ সালে ১১৯।

রোহিত যদিও এখন চোটের জন্য ভারতীয় দলে নেই। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। ১১ ডিসেম্বর তার ফিটনেস টেস্ট হবে। ফলে ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়।